অপরিচিত হয়ে গেলে
নিভিয়ে দিয়ে গেলে, আকাশের তারাগুলো
অভিমানে অবহেলায় হেরে গেলে।
অমীমাংসিত দাবার চালে
খেলা ছেড়ে দিলে,
অভিনয়ের সংসারে ফিরে গেলে।
ভালোবাসো জানি এখনো আমায়
তবু অবিশ্বাসের দেয়াল,
পারিনা ভাঙতে, পারিনা ভুলতে
মিথ্যে হিমালয় সমান।
যে মানুষটাকে এতো ভালোবাসি
সে ক্ষমা করেনা,
যে বুকে আমার প্রিয় শীতলপাটি
সে আগলে রাখেনা,
অবহেলায় অবহেলায়
কাটুক জীবন আমার,
অভিমানে অভিমানে একা ঘর আমার।
অলিখিত কাবিনের খোঁজে
এসেছিলে কোনো এক অভিলাষে,
তুমি কোথায় আমি কোথায় খুঁজেছিলে
অপরিণামদর্শী দাবানলে খেলাচ্ছলে,
অভিনয়ের সংসারে অনেক দূরে।
ভালোবাসো জানি এখনো আমায়
তবু অবিশ্বাসের দেয়াল,
পারিনা ভাঙতে, পারিনা ভুলতে
মিথ্যে হিমালয় সমান।
যে মানুষটাকে এতো ভালোবাসি
সে ক্ষমা করে না,
যে বুকে আমার প্রিয় শীতলপাটি
সে আগলে রাখে না,
অবহেলায় অবহেলায়
কাটুক জীবন আমার,
অভিমানে অভিমানে একা ঘর আমার।
Discussion
Public comments for Eka Ghor Amar are available on the discussion page.
View discussion