একবার চাঁদ বদনে বল রে ভাই।
বান্দার এক দমের ভরসা নাই।।
কি হিন্দু কি যবনের বালা
পথের পতিত চিনে ধর এই বেলা
পিছে কাল-শমন
আছে সদায় সর্বক্ষণ
কোনদিন বিপদ ঘটাবে ভাই।।
আমার বিষয় আমার বাড়ি-ঘর
সদায় এই রবে দিন গেল রে আমার
বিষয় বিষ খাবা
সে ধন হারাবা
শেষে কাঁদলে কি আর শোনবে তাই।।
নিকটে থাকিতে রে সে ধন
বিষয়-চঞ্চলাতে খুঁজলিনে এখন
অধীন লালন কয়,
সে ধন কোথা রয়
আখেরে খালি হাতে সবাই যায়।।
Discussion
Public comments for Ekbar Chand Badone Bol Re Bhai are available on the discussion page.
View discussion