Back to Library
Romantic

একলা ব’সে হেরো তোমার ছবি Ekla Bose Hero Tomar Chobi

Rabindranath Tagore

Ekla Bose Hero Tomar Chobi lyrics by Rabindranath Tagore (1931). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

একলা ব’সে হেরো তোমার ছবি এঁকেছি আজ বাসন্তী রঙ দিয়া।
খোঁপার ফুলে একটি মধুলোভী মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া ॥

সমুখ-পানে বালুতটের তলে শীর্ণ নদী শ্রান্তধারায় চলে,
বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে উঠিছে স্পন্দিয়া ॥

মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দুটি ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে,
প্রজাপতির দল যেখানে জুটি রঙ ছড়ালো প্রফুল্ল রঙ্গনে।
তপ্ত হাওয়ায় শিথিলমঞ্জরী গোলকচাঁপা একটি দুটি করি
পায়ের কাছে পড়ছে ঝরি ঝরি তোমারে নন্দিয়া ॥

ঘাটের ধারে কম্পিত ঝাউশাখে দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলি,
আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে তোমার কোলে সুবর্ণ-অঞ্জলি।
বনের পথে কে যায় চলি দূরে– বাঁশির ব্যথা পিছন-ফেরা সুরে
তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে ঘুরে ফিরিছে ক্রন্দিয়া ॥

Read in Banglish
Ekla bose hero tomar chobi ekechi aaj bashonti rong diya. Khonpar phule ekti modhulobhi moumachi oi gunjore bondiya. Somukh-pane balutoter tole shirno nodi srantodharay chole, Benuchaya tomar chelanthole uthiche spondiya. Mogno tomar snigdho noyon duti chayay chhonno oronyo-ongone, Projapoti dol jekhane juti rong choralo profullo rongone. Topto haway shithil-monjori golokchapa ekti duti kori Payer kache porche jhori jhori tomare nondiya. Ghater dhare kompito jhoushakhe doyel dole songite choncholi, Akash dhale patar phake phake tomar kole suborno-onjoli. Boner pothe ke jay choli dure– banshir byatha pichon-phera sure Tomay ghire haway ghure ghure phiriche krondiya.

Related songs

More songs you may enjoy.

Romantic

Sakhi Oi Bujhi Banshi Baje

সখী ওই বুঝি বাঁশি বাজে

Rabindranath Tagore

"সখী, ওই বুঝি বাঁশি বাজে-- বনমাঝে কি মনোমাঝে॥ বসন্তবায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল,"

Joyful

Madhur Basanta Eseche

মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে

Rabindranath Tagore

"মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে॥"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Romantic

Adhora Madhuri Dhorechi Chondobondhone

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

Rabindranath Tagore

"অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।।"

Discussion

Public comments for Ekla Bose Hero Tomar Chobi are available on the discussion page.

View discussion