একটা ছেলে Ekta Chele

একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্না খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে,
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে।

আমি তো বেশ ছিলাম চুপিসাড়ে,
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে,
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।

ছোট্ট আমি দুষ্টু আমি সেজে,
কেমন যেন হলাম জড়োসড়ো
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে
বুক ভরা আবেগটুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়ো।

বন পাহাড়ি ঝর্না বৃষ্টি ফেলে
আমায় বাসলে ভালো সেই ছেলে
আমায় বাসলে ভালো সেই ছেলে

বাংলিশ/Banglish

Ekta chele moner anginate Dhir payete ekka dokka khele Bon pahari jhorna khunje Brishti jole ekla bhije Sei cheleta amay chuye phele, Sei cheleta amay chuye phele. Ami to besh chilam chupishare, Chotto meye seje ekta kone Sobuj bone nilche alo jwele Swopno bheja matite pa phele Sei cheleta hotat elo mone, Sei cheleta hotat elo mone. Chotto ami dushtu ami seje, Kemon jeno holam jorosoro Akash bhora tarar alo dekhe Brishti bheja matite pa rekhe Buk bhora abegtuku dheke Hotat kore hoye gelam boro. Bon pahari jhorna brishti phele Amay basle bhalo sei chele Amay basle bhalo sei chele

Discussion

Public comments for Ekta Chele are available on the discussion page.

View discussion