এলো কি এ অসময়
মনে শুধু জাগে ভয়
ফিরে আর পাবো কি কখনো
তুমি আছো তবু সংশয়
গেয়ে গান যাবো যে তখনো
এলোমেলো হাওয়া কেন বয়
আকাশে চাঁদ জেগে রয়
তবু বলো বলো বলো কেন এমনও হয়
এলো কি এ অসময়
মনে শুধু জাগে ভয়
কথা যা সে আছে লুকানো
এ জীবন শুধু বিস্ময়
এভাবে নিজেকে ভোলানো
জানি ভালো থাকা এতো নয়
আকাশে চাঁদ জেগে রয়
তবু বলো বলো বলো কেন এমনও হয়
এলো কি এ অসময়
Discussion
Public comments for Elo Ki E Asomoy are available on the discussion page.
View discussion