Back to Library
Melancholic

কাঞ্চনজংঘা Kanchanjungha

Moheener Ghoraguli

Kanchanjungha lyrics by Moheener Ghoraguli (1995). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়
পারলো না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে

কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন

সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায় আমি কলকাতায়
সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়
রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের জঙ্গলে
ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে

জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা
কখন যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের থানা
তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান
পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন আমার সেই কাঞ্চন

কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন

বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার ক্যালিংপঙ
জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম
রাত্রির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে

বলো না তাকে আমি দারোয়ান শুধু বলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার
আর কিছু টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে

আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছু তাকে আর
শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে

কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তুমি যাকে বলো সোনা
আমি তাকে বলি কাঞ্চন

কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন

Read in Banglish
Ektu bhalo kore bachbo bole ar ektu beshi rojgar Chharllam ghor ami chharllam bhalobasha amar nilche pahar Parlo na kichutei tomar Kolkata amake bhuliye dite Pahari rastar dhare bostir amar Kanchonke Kanchon jana Kanchon ghor Kanchonjungha Kanchon mon To paile sona onu loiyo Moulla hangchukanchon Sonar khoje keu kotodur deshe jay ami Kolkatay Sonar shopno khunje phiri eka eka tomader Dhormotalay Rattrir neme ele tinsho bochorer simenter jongole Phire chole jai sei pahari bostir Kanchoner kole Jong dhora rong chota parker benchita amar bichana Kokhon je tule niye giyechhilo amake tomader thana Tin mash jel khete ekhon ami sei thanar daroyan Parbo na phire pete hoyto konodin amar sei Kanchon Kanchon jana Kanchon ghor Kanchonjungha Kanchon mon To paile sona onu loiyo Moulla hangchukanchon Berate jodi tumi jao konodin amar Kalimpong Jene rekho Shonkor hoteler bhara tourist lodger theke kom Rattrir neme ele ashbe tomar ghore chullita jaliye dite Ar keu noy se je amar phele asha nilche pahari meye Bolo na take ami daroyan shudhu bolo korchhi bhaloi rojgar Oi bostir driver Chigmir sathe jeno bendhe na phele shongshar Ar kichu taka ami jomate parle jabo jabo phire Pahari rastar dharer bostir amar nijer ghore Ar jodi dekho tar kopale sindur bolo na kichu take ar Shudhu ei sottor taka tumi jodi paro guje dio hate tar Trener ticketer bharata se diyechhilo kaner makri beche Bhalobashar sei dam tumi diye dio amar Kanchonke Kanchon jana Kanchon ghor Kanchonjungha Kanchon mon Tumi jake bolo sona Ami take boli Kanchon Kanchon jana Kanchon ghor Kanchonjungha Kanchon mon To paile sona onu loiyo Moulla hangchukanchon

Related songs

More songs you may enjoy.

Melancholic

Kotha Diya Bondhu

কথা দিয়া বন্ধু

Moheener Ghoraguli

"কথা দিয়া বন্ধু ফিরা না আইলা এ কেমন কথা হায় কি দশা কানে বাজে তোমার কথা বুকে বাজে তাই ব্যথা"

Melancholic

Shara Raat

সারা রাত

Moheener Ghoraguli

"সারা রাত আমি হই শুধু আমার নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার"

Melancholic

Shongbigno Pakhikul

সংবিগ্ন পাখিকূল

Moheener Ghoraguli

"রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা আকাশে তখন থমকিয়ে আছে মেঘ বেদনাবিধুর রাডারের অলসতা- কিঞ্চিৎ সুখী পাখীদের সংবেগ"

Philosophical

Dhadhar Thekeo Jotil Tumi

ধাঁধার থেকেও জটিল তুমি

Moheener Ghoraguli

"ধাঁধার থেকেও জটিল তুমি খিদের থেকেও স্পষ্ট কাজের মধ্যে অকাজ খালি মনের মধ্যে কষ্ট"

Pensive

Elo Ki E Asomoy

এলো কি এ অসময়

Moheener Ghoraguli

"এলো কি এ অসময় মনে শুধু জাগে ভয় ফিরে আর পাবো কি কখনো তুমি আছো তবু সংশয়"

Dreamy

Akashe Chorano Megher Kachakachi

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি

Moheener Ghoraguli

"আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি তার নীল দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি"

Discussion

Public comments for Kanchanjungha are available on the discussion page.

View discussion