এমন একটা সময় ছিলো Emon Ekta Shomoy Chilo

Ponchom

এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাঁদের আলোর ফোয়ারা।

তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুঞ্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে।

চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।

তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।

এমন একটা সময় ছিলো…

এমন একটা হৃদয় ছিলো
সুখগুলো বাস করছিলো
সুনিপুণ অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে।

এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালোবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন আজ অচেনা হলে

চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।

তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।

বাংলিশ/Banglish

Emon ekta shomoy chilo Mayabi raat nijhum chilo Tokhon akashe chilo tara Chander alor foyara. Tomar hate hat chilo Hridoye gunjon cholchilo Nirobe ei mon niyechile Keno ta phiriye dile. Chand ache akashe Nirobota batashe Shob kichu ager moto Shudhu tumi nei amar shathe. Tomar, amar Poth aj chole geche dure Kothao Shimahin ojanay. Emon ekta shomoy chilo..... Emon ekta hridoy chilo Shukhgulo bash korchilo Sunipun obhinoy kore tumi Keno aj hariye gele. Ei amar pashe tumi chile Mon bhora bhalobasha niye Tokhon hridoye diye shara Keno aj ochena hole Chand ache akashe Nirobota batashe Shob kichu ager moto Shudhu tumi nei amar shathe. Tomar, amar Poth aj chole geche dure Kothao Shimahin ojanay.

Discussion

Public comments for Emon Ekta Shomoy Chilo are available on the discussion page.

View discussion