এমন মধুর নামে রতি না জন্মিল রে
নির্বলের বল বন্ধু কেবল হরি
নাম যজ্ঞ মহামন্ত্র উপাসনা করি হে
যদি নাম নিরলে নিতে পার
পাপ তাপ দুরে যাবে মধুর হরির নামে রে।।
পঞ্চ দিয়া পঞ্চ ধর আরেক পঞ্চ সাধন কর রে
পঞ্চ দিয়া পঞ্চাকে উদ্ধারো–
পঞ্চ লইয়া চল সাধুর বাজারে রে।।
মাইয়ার অনুগত হয়ে প্ৰেম সাধনা করো হে
মাইয়া যে হয় অনঙ্গ মঞ্জরী
মাইয়ার প্ৰেমে উদয় হয় কিশোর কিশোরী রে।।
ভাইবে রাধারমণ বলে আমার বন্ধু কেবা আছে
ভব নদী দিতে চাও পাড়ি
ভব নদীর পাড়ি দিতে শ্রীগুরু কান্ডারী রে।।
Discussion
Public comments for Emon Modhur Name Roti Na Jonmilo Re are available on the discussion page.
View discussion