এস খেলি প্রেম প্রেম খেলা
হোক শ্রাবণের দিন তবু মনে করো
এ তো ফাগুনের বেলা।
এই খেলায় নেই ব্যথা নেই অনুশোচনা
ভেবে নাও গ্রীষ্মের রৌদ্রটা জ্যোছনা
সেই মনে মনে মনে তোমাতে আমাতে
বেয়ে যাই বেয়ে যাই স্বপ্নের ভেলা।
কাক যদি ডেকে ডেকে বিষে ভরে দুটি প্রাণ।
ভেবে নিতে হবে সে তো কোকিলের কুহু তান।
সেই ক্ষণে তুমি আমি দুজনেই রয়েছি
হাতে হাত চোখে চোখ মেলা।
জুলিয়েট ভেবে মোরে তুমি হও রোমিও
বিরহের ঝটকায় কভু নাহি দমিও
বেশ লাগে মাঝে মাঝে ঝাল ঝাল টক নুন।
অনুরাগে কিছু অবহেলা।
Discussion
Public comments for Eso Kheli Prem Prem Khela are available on the discussion page.
View discussion