গান ফুরানো জলসাঘরে
অমন করে আর থেকো না
নিভলে রঙিন ঝাড়লন্ঠন
নেভার পরে আর দেখোনা ।।
যত্নে-শেখা অভিনয়ে
যে-মন গেছে কথা কয়ে
তার কাঁচা রঙ পাকা করে
প্রাণের ছবি আর এঁকোনা ।।
বাসি মালা ফেলে দিও
কণ্ঠ তোমার আরাম পাবে
রাতের নেশা দিনের আলোয়
কাটবে কত সহজ ভাবে ।
পায়ে বেঁধো বাজবে নূপুর
বাঁধলে বুকে পাবে না সুর
দাও গো বিদায় নাও গো বিদায়
নতুন নামে আর ডেকোনা ।।
Discussion
Public comments for Gaan Furano Jalsaghore are available on the discussion page.
View discussion