তোমার ঐ আমলকী বন
একতারাতে আজ সারা বেলা
এ কোন্ সুর ধরেছে।
আমারই বাউল এ মন ভ্রমর হয়ে
তোমার ফুলে ফুলে কত রঙ যে ভরেছে।।
এ কোন্ লাজে তোমার কৃষ্ণচূড়া
হলো গো আজ লাল
অনুরাগের আভা ছড়ায়
আমার পলাশ ডাল,
মহুয়ার নেশায় মাতাল
পাখীর গানে দোল যে ঝরেছে।।
বুনো হাঁসের পাখায় দু’জন কোথায় ভেসে যাই
তুমি আমি কেউ জানেনা তার ঠিকানা নাই।
তোমার কাছে আমার ভীরু মন চুপি কথা কয়
ময়ুর মিথুন দোহার পানে রয় গো চেয়ে রয়।।
Discussion
Public comments for Tomar Oi Amoloki Bon Ektarate Aj Sara Bela are available on the discussion page.
View discussion