গানগুলি মোর শৈবালেরই দল—
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল॥
ওরা কেনই আসে যায় বা চ’লে, অকারণের হাওয়ায় দোলে—
চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল॥
ওদের সাধন তো নাই— কিছু সাধন তো নাই,
ওদের বাঁধন তো নাই— কোনো বাঁধন তো নাই।
উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে,
ভুলে-যাওয়ার স্রোতের ‘পরে করে টলোমল।
Discussion
Public comments for Ganguli Mor Shoibaler-i Dol are available on the discussion page.
View discussion