গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো, ও নাগরী
ওয়াগো রূপে দাসী কইরে সঙ্গে নিতে চায় গো
আমি গিয়েছিলাম সুরধুনী আমি হেরলাম গৌরচান্দ গুণমণি
এমন রিসের খনি না দেখি জগতে গো
জুড়-ভুরু দুটি আঁখি গৌরায় বাঁকা আঁকি রাখে গো
গউরার আঁখির ঠারে কারে না ভুলায়
ভাইবে রাধারমণ বলে তাহারে পাইতাম যদি কোনো কলে গো
আমার প্রাণ জুড়াইতাম রাখিয়া হিয়ায়
Discussion
Public comments for Gaur Ruper Phande Thekailo Amay Go are available on the discussion page.
View discussion