ঘর ভাঙে দমকা ঝড়ে
মন ঢেকে যায় আঁধারে,
ভালোবাসা শোনে বিচ্ছেদ নামা
হাহাকার চাপা এ বুকে।
রূপকথা শেষ শ্বাস ফেলে
ছেড়ে গেছে হাত চিরসখা,
প্রণয়ে বাজে পরাজয়ের গাথা
হারিয়ে গেছে চেনা বন্ধুতা।
যত্নে শুকোনো গোলাপেরা
আজও জানে শুরুর কথা,
আদর মাখা ভোরবেলা
হাতে হাত রেখে রাত জাগা।
ভিড় জমানো স্মৃতিকণা
আজ শুধু দেয় ব্যথা,
হারতে আমি চাইনা
জেতার পথ যে অজানা,
হারিয়ে গেছে চেনা বন্ধুতা
খুঁজে ফিরি সেই চেনা বন্ধুতা।
তাস জোড়া খেলাঘরে
ঘুন ধরেছে নিঃসাড়ে,
ধুলো মাখে কোনে ভাঙা স্বপ্নেরা ..
দিশেহারা পথ পেরোতে,
মন চেনা সাঁকো খোঁজে
মেলে শুধু ওপার শূন্যতা,
প্রণয়ে বাজে পরাজয়ের গাথা
হারিয়ে গেছে চেনা বন্ধুতা,
খুঁজে ফিরি সেই চেনা বন্ধুতা।
Discussion
Public comments for Ghawr Bhange are available on the discussion page.
View discussion