সমস্ত অবহেলা উৎসর্গ
করে আমার নামে,
তোর ছবি দেখে আমার দু:খ
বেচি চড়া দামে।।
আমি তোর স্মৃতিবাহী একমাত্র বিশ্বস্ত ট্রেন
মেঘহীন আকাশে উড়ন্ত আমি এক বিষাদের প্লেন।
ভেবেছিস হাসবি একা
মাখিয়ে গায়ে সুখ,
তোর ভাতের প্লেটে আমার
দেয়া কিছু ঘৃণা থাকুক।।
তোর ঘুমে আমার
কাটানো নির্ঘুম রাত নামুক।।
তোর জন্য শুভেচ্ছা সাত জাহান্নাম যন্ত্রনা,
তোর জন্য মহাসমুদ্র লোনা জ্বল বেদনা।।
আমি দেখতে চাইনা কোনোদিনও
তোর ঐ হাসিমুখ,
তোর চুলের ঘ্রাণে আমায়
দেয়া ব্যথা উড়ুক।।
তোর হাসির মাঝে
কান্না মাখা কিছু শব্দ পড়ুক।
কত কিছুই তো ভাবা যায় এভাবে
বলে ফেলা যায় অভিমান অভিশাপে,
ছোট্ট একটা ভুলের সাজা মেয়াদহীন
তোকে হারিয়ে ফেলেছি ভেবে গলা কাঁপে।।
তোর কাছে জমা দিয়েছি আমার সকল সুখ যৌতুক,
তোর সংসারে নিয়ম করে মায়া ঝরুক।
তোর আপন মানুষগুলো ভিষণ করে আগলে রাখুক।
Discussion
Public comments for Ghrina Thakuk are available on the discussion page.
View discussion