Back to Library
Devotional

গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার Gour Elo Cheuriate Lalon-Abotar

Mohin Shah

Gour Elo Cheuriate Lalon-Abotar lyrics by Mohin Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
মহিন শাহ
ধরণ
বাউল
Lyrics

গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার॥
এলো মহা-ভাবের ভাব লইয়া ভাবে ভাবে সব একাকার

মানুষ-রূপে পাক মালেক সাঁই
নাইকো কোন জেতের বালাই
মানুষ ভজবি মানুষ হবি
মানুষ-গুরু নিষ্ঠা হয় যার॥

সুখ-বসন্ত মধুমাসে
রসের মানুষ রসে ভাসে
রস-আস্বাদন করবি যে জন
কুল-কলঙ্কের বড়াই ছাড়।।

মূল ছাড়িয়া স্কুলের বিচার
মন তোমার এ কেমন ব্যাভার
মঙ্গল শাহ কয় তাই নাহি নয়
সহজ সুভাব মহিন তোমার।।

Read in Banglish
Gour elo Cheuriate Lalon-abotar Elo moha-bhaber bhab loiya bhabe bhabe sob ekakar Manush-rupe pak malek sai Naiko kono jeter balai Manush bhojbi manush hobi Manush-guru nishtha hoy jar Sukh-bosonto modhumase Roser manush rose bhase Ros-ashbadon korbi je jon Kul-kolonker borai char Mul chariya kuler bichar Mon tomar e kemon beybhar Mongol Shah koy tai nahi noy Shohoj subhab mohin tomar

Related songs

More songs you may enjoy.

Spiritual

Del-Doriay Bhashe Rosher Tori

দেল-দরিয়ায় ভাসে রসের তরী

Mohin Shah

"দেল-দরিয়ায় ভাসে রসের তরী।। তরীর কেবা চড়নদার কেবা হয় কাণ্ডার সাধুর দ্বারে জানিতে তাই বাঞ্ছা করি।।"

Devotional

Baula Hoibar Sadh Ki Re Sobar Mone Hoy

বাউলা হইবার সাধ কি রে সবার মনে হয়

Shafi Mondol

"বাউলা হইবার সাধ কি রে সবার মনে হয় বাউলা যে বানাইলো মোরে বন্ধু দয়াময়।। নাঈম কী আর সাধের বাউলা জ্বালা মনে সয় লোকে বলে ওরে পাগলা তোর যে কিছু নয়।।"

Devotional

Sajoni Ami Bhaber Mora Moilam Na

সজনী, আমি ভাবের মরা মইলাম না

Radharaman Dutta

"সজনী, আমি ভাবের মরা মইলাম না,– স’জ পিরিতি হইল না। সহজ পিরিতি হইতে পারে– দুইজন হইলে একমানা।"

Devotional

Shyamnotobor Bongshi Ke Jabe Neiharite

শ্যামনটবর বংশী কে যাবে নেইহারিতে

Radharaman Dutta

"শ্যামনটবর বংশী কে যাবে নেইহারিতে চল সখী কে যাবে যমুনায় জল আনিতে"

Devotional

Amar Hoy Na Re Se Moner Moto Mon

আমার হয় না রে সে মনের মত মন

Lalon Shah

"আমার হয় না রে সে মনের মত মন। আমি জানবো কি সে রাগের কারণ।। পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে মন বেড়ায় রে ডালে আলে"

Philosophical

Ami Manush Khunji

আমি মানুষ খুঁজি

Bhaba Pagla

"আমি মানুষ খুঁজি আমি মানুষ খুঁজি, আমি মানুষ খুঁজি তেমন মানুষ পেলে আমি তার চরণে মাথা গুঁজি।।"

Discussion

Public comments for Gour Elo Cheuriate Lalon-Abotar are available on the discussion page.

View discussion