আমি মানুষ খুঁজি
আমি মানুষ খুঁজি, আমি মানুষ খুঁজি
তেমন মানুষ পেলে আমি
তার চরণে মাথা গুঁজি।।
মানুষ আছে কোটি কোটি
তেমন মানুষ আছে ক’টি
ফুলের মত হাসি লয়ে নিত্য ওঠে ফুটি
কটিতে নাই তার মায়ার শিকল
সবার কথায় রাজি।।
মানব কুলে জনমিয়া মানুষ হলাম না
পরিচয় ভুল হল গো, কথা শিখলাম না
হরি কথা কৃষ্ণ কথা, মুখে আসে না
মায়ার ছড়া গল্পগুজব এই হল মোর পুঁজি।।
ভবা বহু কথা কয়
পাখি যেমন খাঁচায় পোষা এই তো পরিচয়
মিছরি, চিনি, লাড্ডু মণ্ডা একি খাওয়া হয়?
ছোলা দানা, খেয়ে খেয়ে
ট্যাঁ ট্যাঁ শব্দ ভোজের বাজি।।
Discussion
Public comments for Ami Manush Khunji are available on the discussion page.
View discussion