গৌর নিতাই উদয় নদীয়ায়
কাঁচাসোনা গৌর বরান, ভাইর ভাবে কানাই বলাই
সুরধুনীর দুই ধারে নবদ্বীপ আর শান্তিপুরে
মহাযোগী অদ্বৈতের ঘরে তিনে একরূপ দেখা যায়।
নিত্যলীলারসে মাজে দেবাদিদেবগণ সেজে
শ্ৰীবাসের আঙ্গিনার মাঝে হাসে কান্দে নাচে গায়।
শচীর সূত নন্দের নন্দন, যেই নবদ্বীপ সেই বৃন্দাবন
যুগল কুণ্ড আর গিরি গোবর্ধন জাহ্নবী যমুনা প্ৰায়।
লাখে লাখে পুরুষ নারী বলতে আছে গৌর হরি।
কি আনন্দ নৈদেপুরী ভাইবে রাধারমণ গায়।
Discussion
Public comments for Gour Nitai Uday Nadiyay are available on the discussion page.
View discussion