গৌরনিতাইর হাটে রসিক মহাজন
প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
দিবারাত্র বিরাম নাই টাইম ছাপ্লান্ন দণ্ড নিরূপণ।।
ধন্য সুরধুনীর তীরে মনোবাঞ্ছা কল্পতরু ভবে
হাটের পত্তন নৈদেপুরে কলিজীবের কারণ
তপস্যজন্তু ধ্যান হরিনাম সংকীর্তন।
সে হাটের বাজারী যারা হিংসা নিন্দা কৈতবা ছাড়া
বিনামূল্যে খরিদ করা প্ৰেম অমূল্য রতন
মিছা সুখের আশা টাকা পয়সার নাইক প্রয়োজন।
নিতাইচান্দের প্ৰেমবাজারে একজন হইলে যাইতে পারে
গুরুবাক্য অনুসারে করে আত্মসমর্পণ
প্ৰভু রঘুনাথের পদাশ্রিত কহে শ্ৰী রাধারমণ।
Discussion
Public comments for Gour Nitair Hate Rosik Mohajon are available on the discussion page.
View discussion