মন চোরা তুই হরি আছো সদায় আমার সনে
দিশা পাই না কেমনে ধরি মন চোরা তুই হরি।
তোমার চিন্তায় বিয়াকুল আমি সদায় তোমায় চিন্তে
তবু দেখা পাই না তোমার উপায় কি করি।
বেভুল হয়ে তোমায় দেখি–মনে খুশী হইয়া —
বেভুলে হাত দিয়া ধরি–হুসে দেখি খালি।
নিশি জেগে পড়ি যাবে কাল ঘুমের ঘোরে।
তখন দেখি কাছে আমার করো তুমি ঘুরাঘুরি।
এমনি ভাবে দিন রজনী করো লুকোচুরি–
ধরতে গেলে না দেও ধরা দুরেতে যাও সরি।
কাছে আসো দুরে সরো কত ভঙ্গী ধরি
আমি তোমার প্রেমের মরা প্ৰেমাগুণে জ্বলিয়া মরি।
ভাবিয়া রাধারমণ বলে উপায় সখী কি করি
দিন রজনী ঝুরিয়া ঝুরিয়া–না পাইলাম দয়াল হরি।
Discussion
Public comments for Mon Chora Tui Hori are available on the discussion page.
View discussion