গৌররূপে আমায় পাগল করিল রে
যন্ত্রণা আর সহে না প্ৰাণে।
আর গৌর পাব, প্ৰাণ জুড়াব এই ভাবনা মনে
ওরে পাব নি গো যুগল চরণ জীবন মরণে।।
আর কুখনে গো জল ভরিতে গেলাম সুরধুনীর তীরে
ওরে কিসের শরম আমার–যাইতাম গৌরার সনে।।
আর শাশুড়ি ননদী ঘরে ভয় বাসি মনে
ওরে কিসের শমন আমার–যাইতাম গৌরার সনে।।
রাধারমণ বাউলে বলে গুরুর চরণে
ওরে গুরুপদে প্ৰাণ সঁপিতাম এই বাসনা মনে।
Discussion
Public comments for Gourorupe Amay Pagol Korilo Re are available on the discussion page.
View discussion