সজনী পিরিত কি ধন চিনিলায় না, পাতল স্বভাব গেল না।
রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না,
হৃদয় পিঞ্জিরার পাখি সয়াল ঘুরে বেড়ায় দেখ না।
পিরিতি অমূল্য ধূঢ় যত্ন শূন্য থাকে না,
কাল নদীতে সাঁতার দিলে সাধনের বল থাকে না।
একটা নদীর তিনটি নালা বাইতে পাইলাম না,
সেই নদীতে ডুব দিলে তন্ত্রমন্ত্র লাগে না,
ভাবিয়া রাধারমণ বলে সাধন ভজন হইল না,
পড়িয়া রইলাম ঘুমের ঘোরে গুরু কী ধন চিনলাম না।
Discussion
Public comments for Sajoni Pirit Ki Dhon Chinilay Na are available on the discussion page.
View discussion