গুরু, ভজন হইল না রে অজ্ঞান মন
ভাবে আসা যাওয়া হইল।
গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি।
মন রে কি হবে আমার গতি রে
আমার আশায় আশায় দিন রে গেল।
শ্ৰীচৈতন্যকৃপা করে দিলেন একখানা নামের তরী রে মন
তরী বাইতে পারে রসিক জনায় রে মন মন রে
রমণের তরী শুকনায় রৈল।
কৰ্ণস্থানে মন্ত্র দিয়ে গুরু বসিয়াছেন নিত্য প্রেমের ধামে রে
ঐ রূপ নেহার করে সাধু জনায় রে মন
আমার ভাগ্যে নাই বা হৈল।
Discussion
Public comments for Guru Bhajon Hoilo Na are available on the discussion page.
View discussion