Back to Library
Devotional

গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন নাম শুনি Guru Shrikrishna Chaitanya Patita Pabana Nama Shuni

Radharaman Dutta

Guru Shrikrishna Chaitanya Patita Pabana Nama Shuni lyrics by Radharaman Dutta. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রাধারমণ দত্ত
ধরণ
বাউল
Lyrics

গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন নাম শুনি
দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি।

তুমি জগৎগুরু কল্পতরু আগমে নিগমে শুনি
প্রতিজ্ঞা তোমার পাতকী উদ্ধার করিতে অবনী।

ধন্য নবদ্বীপ ধাম ধন্য সুরধনী
আমার নাহিক প্ৰেমধন অতি অভাজন
সাধন ভজন না জানি।।

নাহি নামে রুচি পাতকী অশুচি
পাছে কি হবে না জানি
তোমার পতিত পাবন নামের গুণে
অধম জেনে দয়া হবে নি।

নাহি সাধুসঙ্গ কৃষ্ণকথারঙ্গ
বিফলে যায় গো দিন যামিনী
তবু মনের আশা সদায় পিপাসা
শ্ৰীচরণ দুখানি।।

শ্ৰী রাধারমণে ভনে কাঙালি পানে
ফিরিয়া চাইবায় নি।

Read in Banglish
Guru Shrikrishna Chaitanya patita pabana nama shuni Dandaiye royechi doyalguru para korba ni. Tumi jogotguru kolpotoru agome nigome shuni Protigga tomar patoki uddhara korite oboni. Dhonyo nobodwip dham dhonyo surodhoni Amar nahiko premodhon oti obhojon Sadhon bhojon na jani. Nahi name ruchi patoki oshuchi Pache ki hobe na jani Tomar potito pabon namer gune Adhom jene doya hobe ni. Nahi sadhusongo krishnokotharongo Biphale jay go din jamini Tobu moner asha soday pipasha Srichoron dukhani. Shri Radharamone bhone kangali pane Phirya chaibay ni.

Related songs

More songs you may enjoy.

Devotional

Dhanya Shri Chaitanya Uday Nadiyay

ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায়

Radharaman Dutta

"ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায়। হরি নামামৃত আনিয়াছে রে অরে মাধাই পাষাণ হৃদয় গলিয়ে যায়।"

Devotional

Nabadwip Premer Bazar Lagiache

নবদ্বীপ প্রেমের বাজার লাগিয়াছে

Radharaman Dutta

"নবদ্বীপ প্রেমের বাজার লাগিয়াছে।। কলি ধন্য শ্ৰীচৈতন্য সুবতীর্ণ হইয়াছে।। শুন ভাই হাটের বিবরণ পুরুষ নারী দুইজনে একমন"

Devotional

Hare Krishna Harinam Lao Re Mon Durachar

হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার

Radharaman Dutta

"হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার ঐ নাম না লইলে জীবন অসার।। ঝমকে পানি উঠে নাও তুমি কার ভরসায় বৈঠা বাও রে"

Devotional

Harinam Koro Saar

হরিনাম কর সার

Radharaman Dutta

"হরিনাম কর সার। একবার মনের খেদে হরি বল। মনপাখি আমার। ভবের হাটে আইস যাওয়া ঠেকাবায় রে একবার।"

Devotional

Gourchan E Bhobo Sagore Re Par Kora Amare

গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

Radharaman Dutta

"গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে। একে জীৰ্ণ তরী, তাহে তুফান ভারি, ঢেউ দেইখে প্ৰাণ কাঁপে ডরে।"

Devotional

Hare Rama Hare Bolche Modhur Shore

হরে রাম হরে বলছে মধুর স্বরে

Radharaman Dutta

"হরে রাম হরে বলছে মধুর স্বরে ষোল নাম বত্ৰিশ অক্ষর গুরু দিলা মোরে নিজে কৃপা করে।"

Discussion

Public comments for Guru Shrikrishna Chaitanya Patita Pabana Nama Shuni are available on the discussion page.

View discussion