গুরু শ্রীপাদপঙ্কজে দেহ ঠাঁই।
আমি ধর্ম অর্থ মুক্তি চাই না, কেবল তোমার চরণ চাই।
বাঞ্ছাকল্পতরু গুরু শ্রীচৈতন্য গোসাঁই।
তুমি পতিত পাবন নামটি ধর, কাঙ্গালে এই ভিক্ষা চাই।
নাহি মম শ্রদ্ধাভক্তি কিসে তব চরণ পাই।
আমি সাধন ভজন বিহীনের শ্রীপদ বিনে গতি নাই।
শ্রীরাধারমণে ভণে, ভাবিতেছি মনে মনে।
ভবরোগের মহৌষধি গুরু বিনে অন্য নাই।
Discussion
Public comments for Guru Shripadpankaje Deho Thai are available on the discussion page.
View discussion