গুরু তোমার অমর বাণী দিয়েছো আমায়
যুগে যুগে অমর হয়ে চেতনা জাগায়
ঘুমিয়ে আছে যে জাতি
ভীষণ অজ্ঞতায়
জাগিয়ে দিয়েছ guru
পথেরই দিশায়
লালনের ঐ একতারাতে
ভাবেরও মেলা
মিটে যায় সে সূধা পানে
অন্তরের জ্বালা
জলের ভিতর কেমনে জ্বলে
এমন এক পিদিম
ঝড় তুফানে বাও-বাতাসে
তবুও অমলিন
মাটিরও পিঞ্জিরার মাঝে
বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার
মন ময়না রে
গুরু আছে কত জনা
আমারো দেশে
কেউ বা ফকির কেউ সন্ন্যাসী
অচেনা বেশে
সেইতো গুরু যে জন বলে
ভক্তিরও কথা
খুঁজে ফিরে জনে জনে
অজানা ব্যাথা
লালনের ঐ একতারাতে
ভাবেরও মেলা
মিটে যায় সে সূধা পানে
অন্তরের জ্বালা
মাটিরও পিঞ্জিরার মাঝে
বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার
মন ময়না রে
গুরুরে…
Discussion
Public comments for Guru are available on the discussion page.
View discussion