জ্ঞানী গুনী সবাই বলেন
মুক্তি আসে মানবতায়
মানবতা বিনে রে মন
ধর্ম-কর্ম বিফলে যায়
মানুষ হয় সৃষ্টির সেরা
তার তুলনা পাবে কোথায়
সেই মানুষকে আঘাত করে
লাভ হবে কি উপাসনায়
আসল কথা ভুলে গিয়ে
দিন গেল মোর অবহেলায়
আমি আমার মূল্য দেই না
ঠেকছি ভবের লোভ লালসায়
জংলি পাখি পোষ মানে না
বন্দি নয় সে ভবের মায়ায়
দুদিন পরে যাবে উড়ে
খাঁচার পাখি রয় না খাঁচায়
থাকতে ঘরে চিনলে না রে
মুল হারালে ভবের নেশায়
আবদুল করিম ভাবছে বসে
ভবের জনম বিফলে যায়
Discussion
Public comments for Gyani Guni Sobai Bolen are available on the discussion page.
View discussion