যাই, যাই চলে যাই
বার বার বলে কি ভাবছো সবাই থেকে যাই?
তাই, কথা না শেষ করে পালাই
আমি হারাই
ফেলে যাচ্ছি ভাঙ্গা মনের গুঁড়ো
ফিরে আসি যদি? তাই সাথে রেখো
আমায় ছাড়া মনের মতো
কেউ থাকে যদি তাকে বেছে নিও
যায় আশা ছেড়ে যায়
তাকে বারবার ডাকলেও কেন সে মুখ না দেখায়?
তাই চেনা শহরে পথ হারাই
আমি কোথায়?
মুছে দিচ্ছি রেখা হাতের যত
আমি নতুন করে আবার হবো
তোমায় ছাড়া আমার গল্প
যেমন হবে আমি মেনে নেবো
যতটুকু দূরে যাই, তোমার পথে এই হাঁটবো
হুম
শরতের মেঘ তোমার আকাশে পাঠাবো
রেখে দিও
যাই, যাই চলে যাই
বার বার বলে কি ভাবছো সবাই থেকে যাই?
তাই, কথা না শেষ করে পালাই
আমি হারাই
মুছে দিচ্ছি রেখা হাতের যত
আমি নতুন করে আবার হবো
তোমায় ছাড়া আমার গল্প
যেমন হবে আমি মেনে নেবো
Discussion
Public comments for Haater Rekha are available on the discussion page.
View discussion