হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন
পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহণ..
তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ
তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহণ।
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
চাঁদে গ্রহণ কখন ঘটে কেউ রাখে না খোঁজ
মনের গ্রহণ ভাবায় কাঁদায় সকাল দুপুর রোজ..
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
চাঁদের উপর পড়লে ছায়া, ছায়া সরে যায়
পড়লে মনে ছায়ার আড়াল, মনটা যে কাঁদায়..
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
Discussion
Public comments for Megher Dosh are available on the discussion page.
View discussion