হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই শুধু জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ।।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ফুলে যা সৌরভ ।
আমি বলি মিছে সব মানুষের জন্য,
ফুলের মত মন মানুষের নেই ।।
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই…
নিজের হাতেই গড়া স্বার্থের শৃঙ্খল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল ।
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য,
আসলে দেবার কারো কিছু আর নেই ।।
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই…
Discussion
Public comments for Hajar Moner Kache Proshno Rekhe are available on the discussion page.
View discussion