পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো
ঐ পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝ না যে
কারও বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না ।।
ধরতে বুকে এক ফোঁটা জল
কেউ জানে না কতো ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল !
তোমরা দেখো বৃষ্টি নূপুর,
দেখো না- আঘাত ছাড়া মেঘ তো গলে না ।।
ঐ কালো মেঘ বোবা বলেই কিছু বলে না…
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কী আগুনে রঙের নেশা হলো আকুল।
তোমরা দেখো মিষ্টি বরণ,
দেখো না- দহন ছাড়া অগ্নি জ্বলে না ।।
ঐ ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না…
Discussion
Public comments for Paharer Kanna Dekhe Tomra Take Jhorna Bolo are available on the discussion page.
View discussion