হরি সংকীর্তনে নাচে গৌর নিতাই
কি অমৃত নাম আনিয়াছে রে আরো অমাধাই,
নামে যেন মিঠা পাই।
হরেকৃষ্ণ হরেরাম আরো অ মাধাই
এমন সাধুর নাম আর শুনি নাই।
ঘোর কলির জীব তারাইতে অবতীর্ণ দুটি ভাই
মাইর খাইয়ে প্ৰেম যাচে রে আরো অ মাধাই
এমন দয়াল ভাবে নাই।
বহুজন্মের অপরাধী আমরা দুই জগাই মাধাই
শ্ৰী রাধারমণ বলে রে আরে অ
গৌরানাম বিনে আর উপায় নাই।
Discussion
Public comments for Hari Sankirtane Nache Gour Nitai are available on the discussion page.
View discussion