হীরা লাল মতির দোকানে গেল না।
সদায় কিনলি রে সব পিতল দানা।।
চটকে ভুলে রে ও মন
হারালি তুমি অমূল্য ধন
এবার হেরে বাজি কাঁদলে তখন
আর সারে না।।
শেষের কথা আগে ভাবে
উচিত বটে তাই জানিবে
এবার গত কর্মের বিধি কিরে
মন-রসনা।।
বেপারের লাভ করলি ভাব
সে গুণপনা জানা গেল
অধীন লালন বলে, মিছে হল
আনা-যানা।।
Discussion
Public comments for Heera Lal Motir Dokane Gelo Na are available on the discussion page.
View discussion