সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়।
গরল হৈতে সুধা নিতে অন্তে সে প্রাণ যায়।
সাপের কাছে নাচায় বেঙ্গা
সে বড় আজব রাঙ্গা
রসিক যদি হয় সে খোঙ্গা
অমনি ধরে খায়৷
ধন্বন্তরির গুণ শিখিলে
তাই কি মানে রূপের কালে
সে গুণ তার উল্টিয়ে ফেলে
মস্তকে ডংসায়।
একান্ত যে অনুরাগী।
জেন্তে মরা ভয়-ত্যাগী
লালন কয়, সে রসিক যোগী
আমার কার্য নয়।।
Discussion
Public comments for Se Koron Siddhi Kora Samannye Ki Hoy are available on the discussion page.
View discussion