Back to Library
Melancholic

হৃদয়ের দাবী Hridoyer Dabi

Dalchhut

Hridoyer Dabi lyrics by Dalchhut (2002). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Akashchuri
Release

2002

কণ্ঠশিল্পী
সঞ্জীব চৌধুরী
ধরণ
আধুনিক
Lyrics

আগুনের কথা বন্ধুকে বলি
দুহাতে আগুন তারও,
কার মালা হতে খসে পড়া ফুল
রক্তের চেয়ে গাঢ়

যার হাতখানি পুড়ে গেলো বধু
আঁচলে তাহারে ঢাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খোলে

কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া
গোধূলির মায়া মাখো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

পাতালের মেয়ে সূর্য চেনে না
আঁধার তাহার ভাই,
প্রজাপতি বলে বুকে নাও তারে
আলোয় তারে সাজাই

কে তবে জ্বালায় ছায়ার শিখাটি
কার মুখ চেয়ে থাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

জলের ঝিয়ারি তিন ভাগ জলে
মিশিয়ে দিয়েছি বালি,
বালিয়াড়ি ডাকে কাছে আয় তবে
পাতালে আগুন জ্বালি

পথ ছুটে যায় যার আঙিনায়
সেই পথ মেলে নাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে,
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খোলে।

একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খোলে

কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া
গোধূলির মায়া মাখো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

Read in Banglish
Aguner kotha bondhuke boli Duhate agun taro, Kar mala hote khose pora phul Rokter cheye garho Jar hatkhani pure gelo bodhu Achole tahare dhako, Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Ekjon dake durbortike Mastulkhani dole Muktar lobhe ke hay duburi Jhinuker mala khole Ke hay bosiya ongo bhoriya Godhulir maya makho, Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Pataler meye surjo chene na Andhar tahar bhai, Projoti bole buke nao tare Aloy tare sajai Ke tobe jwalay chayar shikhati Kar mukh cheye thako, Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Joler jhiari tin bhag jole Mishiye diyechi bali, Baliaari dake kache ay tobe Patale agun jwali Poth chute jay jar anginay Sei poth mele nako, Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Ekjon dake durbortike Mastulkhani dole, Muktar lobhe ke hay duburi Jhinuker mala khole. Ekjon dake durbortike Mastulkhani dole Muktar lobhe ke hay duburi Jhinuker mala khole Ke hay bosiya ongo bhoriya Godhulir maya makho, Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Rakho Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho Aajo dana bhanga ekti shalik Hridoyer dabi rakho

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ferari Somoy

ফেরারী সময়

Dalchhut

"ফেরারী সময় ফেরে নাতো ঘরে তোমারই মত সে থেকে যায় দূরে দূরে থেকে যায় দূরে দূরে ফেরারী সময় ফেরারী সময়"

Nostalgic

Tomar Barir Ronger Melay

তোমার বাড়ির রঙ্গের মেলায়

Dalchhut

"তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা । ডাইনে তোমার চাচার বাড়ি"

Nostalgic

Bioscope

বায়োস্কোপ

Dalchhut

"তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না"

Celebratory

Aaj Jonmodin Tomar

আজ জন্মদিন তোমার

Shafin Ahmed

"আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Serene

Bhalo Lage Jotsna Rate

ভালো লাগে জ্যোৎস্না রাতে

Renaissance

"ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শীষে বাতাস হয়ে কিষানীর মন ছুঁয়ে যেতে"

Discussion

Public comments for Hridoyer Dabi are available on the discussion page.

View discussion