যব তুঁহু লায়ল নব নব নেহ।
কেহু না গুণল পরবশ দেহ।।
অব বিধি ভাঙ্গল সো সব মেলি।
দরশন দূলহ দূরে রহু কেলি।।
তুহুঁ পরবোধবি রাইস সজনি।
যৈছন জীবয়ে দুয়-এক রজনী।।
গণইতে অধিক দিবস জনি লেখ।
মেটি গুণায়োবি দুয়-এক রেখ।।
তাহে কি সংবাদব পরমুখে বাণী।
কি কহিতে কিয়ে পুন হোয়ে না জানি।।
এতহুঁ নিবেদল তুয়া পাশে কান।
গোবিন্দদাস তাহে পরমাণ।।
Discussion
Public comments for Jab Tuhu Layala Naba Naba Neha are available on the discussion page.
View discussion