Back to Library
Devotional

শরদচন্দ পবন মন্দ Sharadchanda Pabana Manda

Govinda Das

Sharadchanda Pabana Manda lyrics by Govinda Das. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
গোবিন্দদাস
Lyrics

শরদচন্দ পবন মন্দ
বিপিনে ভরল কুসুমগন্ধ
ফুল্ল মল্লিকা মালতী যূথী
মত্তমধুকর-ভোরণি।

হেরত রাতি ঐছন ভাতি
শ্যাম মোহনমদনে মাতি
মুরলী গান পঞ্চম তান
কুলবতী-চিত চোরণি।।

শুনত গোপী প্রেম রোপি
মনহি মনহি আপন সোঁপি
তাঁহি চলত যাঁহি বোলত
মুরলীক কললোলনি।

বিসরি গেহ নিজহুঁ দেহ
এক নয়নে কাজররেহ
বাহে রঞ্জিত কঙ্কণ একু
এক কুণ্ডল-দোলনি।।

শিথিলছন্দ নীবিক বন্ধ
বেগে ধাওত যুবতিবৃন্দ
খসত বসন রশন চোলি
গলিত-বেণী-লোলনি।

ততহি বেলি সখিনী মেলি
কেহু কাহুক পথ না হেরি
ঐছে মিলল গোকুলচন্দ
গোবিন্দদাস-গায়নি।।

Read in Banglish
Sharadchanda pabana manda Bipine bharala kusumagandha Phulla mallika malati yuthi Matta-madhukara-bhorani. Herata rati aichana bhati Shyama mohanamadane mati Murali gana panchama tana Kulabati-chita chorani. Shunata gopi prema ropi Manahi manahi apana sompi Tahi chalata yahi bolata Muralika kalalolani. Bisari geha nijahu deha Eka nayane kajarareha Bahe ranjita kankana eku Eka kundala-dolani. Shithilachhanda nibika bandha Bege dhaota yubatibrinda Khasata basana rashana choli Galita-beni-lolani. Tatahi beli sakhini meli Kehu kahuka patha na heri Aichhe milala gokulachanda Govindadasa-gayani.

Related songs

More songs you may enjoy.

Devotional

Niroda-Nayane Nira Ghana Sinchane

নীরদ-নয়নে নীর ঘন সিঞ্চনে

Govinda Das

"নীরদ-নয়নে নীর ঘন সিঞ্চনে পুলক-মুকুল অবলম্ব | স্বেদ-মরন্দ বিন্দু বিন্দু চূয়ত বিকসিত ভাবকদম্ব ||"

Devotional

Chikure Choraiyasi Chamara-Kanti

চিকুরে চোরায়সি চামর-কাঁতি

Govinda Das

"চিকুরে চোরায়সি চামর-কাঁতি। দশনে চোরায়সি মোতিম-পাঁতি।। অধরে চোরায়সি সুরঙ্গ পোঙার। চরণে চোরায়সি কুঙ্কুম-ভার।।"

Devotional

Kantaka Gari Kamalasama Padatala

কন্টক গাড়ি কমলসম পদতল

Govinda Das

"কন্টক গাড়ি কমলসম পদতল মঞ্জির চীরহি ঝাপি | গাগরি-বারি ঢরি করু পিছল চলতহি অঙ্গুলি চাপি ||"

Melancholic

Jab Tuhu Layala Naba Naba Neha

যব তুঁহু লায়ল নব নব নেহ

Govinda Das

"যব তুঁহু লায়ল নব নব নেহ। কেহু না গুণল পরবশ দেহ।। অব বিধি ভাঙ্গল সো সব মেলি। দরশন দূলহ দূরে রহু কেলি।।"

Devotional

Mandir Bahir Kathin Kapat

মন্দির বাহির কঠিন কপাট

Govinda Das

"মন্দির বাহির কঠিন কপাট। চলইতে শঙ্কিল পঙ্কিল বাট।। তহি অতি দূরতর বাদলদোল। বারি কি বারই নীল নিচোল।।"

Devotional

Megh Jamini Cholloli Kamini

মেঘ যামিনি চললি কামিনি

Govinda Das

"মেঘ যামিনি চললি কামিনি পহিরি নীল নিচোল রে | সঙ্গে নায়ক কুসুম-শায়ক ছোড়ি মঞ্জির লোল রে ||"

Discussion

Public comments for Sharadchanda Pabana Manda are available on the discussion page.

View discussion