যাই যে চলে।
তুমি আর পিছু ডেকোনা।
মোর স্মৃতি ওগো
বুকে ধরে রেখোনা।
নাই যেন সুর আর বাঁশীতে
মেঘছায়া নামে হাসিতে
চলে যাই আমি ব্যথা পেয়ে
মোর পথ চেয়ে মিছে থেকোনা।
জানোনা কি ব্যথা পেয়ে
প্রেম সেথা ফিরে যায়
চিরদিনই অনাদরে
মালা সেথা ছিঁড়ে যায়।
মোর কিছু ভেবে তুমি কেঁদনা
কেন পাবে বল বেদনা
মুখছায়া মোর ভুল করে
তব আঁখিজলে মিছে এঁকোনা।
Discussion
Public comments for Jai Je Chole Tumi Ar Pichu Dekona are available on the discussion page.
View discussion