Back to Library
Nostalgic

জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো Janla Khola Dekhe Thomke Daralo

Srikanto Acharya

Read Janla Khola Dekhe Thomke Daralo in Bengali and Banglish transliteration, from Nadir Chobi Aanki.

Updated

Release

2001

গীতিকার
অর্ণা শীল
কণ্ঠশিল্পী
শ্রীকান্ত আচার্য
ধরণ
আধুনিক
Lyrics

জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর…
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।

শাওন মেঘের দেয়া বৃষ্টি যেখানে পড়ে
ভেজা সেই মাঠে গান গাওয়া…
টুকরো সূখের দেয়া একটু আদর ছুঁয়ে
অভিমান জলে ভেসে যাওয়া।
বলতে না পারা কথা বলে গেলো সেই সুর…
ভাসলো আকাশ অজানায় বহুদূর।

জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর…
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।

তোমার আমার কাছে সুর আসে মাঝে মাঝে
ফিরে আসে সেই চেনা হাওয়া…
বলে যায় আজও যেন কিছুটা সময় আছে
পরে আছে কত চাওয়া পাওয়া।
যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর…
ডাকবে আকাশ অজানায় বহুদূর।

জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।

Read in Banglish
Janla khola dekhe thomke daralo Dustu haway ura elomelo sur… Amar kane kichu bolte elo se Hatchani tar ojanay bohudur. Shaon megher deya bristi jekhane pore Bheja sei mathe gan gawa… Tukro sukher deya ektu ador chuye Abhiman jole bhese jawa. Bolte na para kotha bole gelo sei sur… Bhashlo akash ojanay bohudur. Janla khola dekhe thomke daralo Dustu haway ura elomelo sur… Amar kane kichu bolte elo se Hatchani tar ojanay bohudur. Tomar amar kache sur ase majhe majhe Phire ase sei chena hawa… Bole jay aajo jeno kichuta somoy ache Pore ache koto chawa pawa. Jotodin paro tumi buke teno ei sur… Dakbe akash ojanay bohudur. Janla khola dekhe thomke daralo Dustu haway ura elomelo sur.. Amar kane kichu bolte elo se Hatchani tar ojanay bohudur.

Related songs

More songs you may enjoy.

Romantic

Brishti Tomake Dilam

বৃষ্টি তোমাকে দিলাম

Srikanto Acharya

"আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি – তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।"

Melancholic

Megh Piyoner Bager Bhetor

মেঘ পিয়নের ব্যাগের ভেতর

Srikanto Acharya

"মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা।"

Romantic

Aaji Borosharo Raate

আজি বরষারও রাতে

Anwesshaa Datta Gupta and Soumyojit Das

"শাঙনগগনে ঘোর ঘনঘটা শাঙনগগনে ঘোর ঘনঘটা নিশীথযামিনী রে। কুঞ্জপথে, সখি, কৈসে যাওব"

Joyful

Megher Madol

মেঘের মাদল

Ankita Bhattacharyya

"মেঘের মাদল জল বল বাজিয়া (জল বল, জল বল) দ্যাখ পুষ্করিণী টলমল টলমল করণের পথ চাহিয়া"

Nostalgic

Mon Jeno Piu Kaha

মন যেন পিউ কাঁহা

Anwesha Dutta

"মন যেন পিউ কাঁহা পাখি আজ মেঘে মেঘে বৃষ্টির সে কি সাজ, মন যেন পিউ কাঁহা পাখি আজ মেঘে মেঘে বৃষ্টির সে কি সাজ"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Discussion

Public comments for Janla Khola Dekhe Thomke Daralo are available on the discussion page.

View discussion