মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
দ্যাখ পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া,
পুষ্করিণী, পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া,
মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
গুরু-গুরু-গুরু-গুরু গগনে গহন দেয়া
ঝমঝম চমকিয়া যায়,
পাতালের কালা যেন আকাশে আজ বিছানো
ঘষিলে আগুন খেলে তায়।
তবুও দহন তাপে জলের ভরসা নামে
শান্তি-পরশ লাগে মনে,
জুড়িয়া শিলের দানা, কে আঁকিল আল্পনা
কহিতে পারো তা কোন জনে?
কে দিল রে আসমান ভাঙিয়া?
মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
দ্যাখ পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া,
পুষ্করিণী, পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া,
মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
হো ঝর-ঝর-ঝর-ঝর ঝরিল রে
পথে হীরার দানার মতো বারি,
শন-শন-শন-শন উড়িল রে,
বায়ে তালের শাখার তরবারি।
চোখে চমক লাগে, মনে পুলক জাগে,
বনে ময়ূর নাচে, ঝরে ঝনন ঝনন ঝন –
মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
দ্যাখ পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া,
পুষ্করিণী, দ্যাখ পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া,
মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
মেঘের মাদল জল বল বাজিয়া
(জল বল, জল বল)
Discussion
Public comments for Megher Madol are available on the discussion page.
View discussion