যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া জনম গেল
হইলাম না তার অনুরাগী।
হাতে লইয়া গামছা লোটা কপালে দি তিলক ফোটা
সার হইল হাটাউটা দিন কাটাইলাম লইয়া মাগী।
মাগীর মোহে মগ্ন হইয়া মূল নাম বিস্মরিয়া
দিন কাটাইলাম চাইয়া চইয়া বৃথারে সংসারের লাগি।
দিন গেল কামকেলিতে মাল নিল ছয় ডাকাইতে
দিশা পাইনা লেখাইতে দারোগার কুদামের লাগি।
ভাবিয়া রাধারমণ বলে দিন গেলো রে মায়ার ছলে
খেয়া ঘাটে ঠেকবে কলে ভেকের বৈরাগী।
Discussion
Public comments for Jar Lagi Hoilam Boiragi are available on the discussion page.
View discussion