মন চল চৈতন্য দেশে, জন্ম মরণের ভয় নাই সেই দেশে।
সদা নিত্যানন্দ নিত্যরসে।
সে দেশের বসতি যারা, হিংসা নিন্দা কৈতব ছাড়া।
চেতন থাকতে যারা সদা কৃষ্ণ প্ৰেমানন্দে ভাসে।
অনিত্য সংসারে আশা, স্ত্রী পুত্ৰ ধনের ভরসা।
নদীর কুলে ঐ দেখ বাসা, আর কয় দিন রবে এ নিবাসে।
রাধারমণের ভাঙ্গাতরী, শ্ৰীগুরু হয় কান্ডারী।
বেলা থাকিতে ধরা পাড়ি, বার বেলায় ঠেকিবে শেষে।
Discussion
Public comments for Mon Cholo Choitonnyo Deshe are available on the discussion page.
View discussion