যে জন সাধকের মূল গোড়া Je Jon Sadhoker Mul Gora

Lalon Shah

যে জন সাধকের মূল গোড়া,
বেমুরিদ বেতলিব সে তো
ফিরছে সদায় বেদ ছাড়া।

গুপ্ত নূরে হয় তার সৃজন
গুপ্তভাবে করছে রে ভ্রমণ
নূরেতে নূর নবী হল
সেই কথাটি দেশ জোড়া।

পীরের পীর ও দস্তগীর হয়
মুরশিদের মুরশিদ বলা যায়।
চিনতে তারে যদি পায়
সে পথের দাড়া।

কেউ বলে সে মূলাধারের মূল
মুরশিদ বিনা জানবে কে তার উল
সাঁই লালন বলে, ভেদ না জেনে
ঝকমারী তার বেদ পাড়া।।

বাংলিশ/Banglish

Je jon sadhoker mul gora, Bemurid betolib se to Phirchhe soday bed chara. Gupto nure hoy tar srijon Guptobhabe korchhe re bhromon Nurete nur nobi holo Sei kothati desh jora. Pirer pir o dostogir hoy Murshider murshid bola jay. Chinte tare jodi pay Se pother dara. Keu bole se muladharer mul Murshid bina janbe ke tar ul Shai Lalon bole, bhed na jene Jhokmari tar bed para.

Discussion

Public comments for Je Jon Sadhoker Mul Gora are available on the discussion page.

View discussion