Back to Library
Devotional

যে করিবে কালার চরণখানি আশা Je Koribe Kalar Choronkhani Asha

Lalon Shah

Je Koribe Kalar Choronkhani Asha lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

যে করিবে কালার চরণখানি আশা
তুমি জান নারে, তারও কি দুর্দশা
ও সে ভক্ত বলিরাজা ছিল রাজ্যেশ্বর
বামনরূপে প্রভু করে ছলনা।।

কর্ণরাজা ভবে বড় ভক্ত ছিল
অতিথ রূপে তার স্ববংশে নাশিল
কর্ণ অনুরাগী
না হইলে দুখী
অতিথের মন করে সান্ত্বনা।।

প্রহ্লাদ চরিত্র দেখ এহি পুথ্বিধামে
কত দুঃখ তার এহি কৃষ্ণনামে
ও তারে জলে ডুবাইল
অগ্নিতে ফেলিল
তবু না ছাড়িল শ্রীনাম সাধনা।।

রামের ভক্ত লক্ষণ ছিল চিরকালে
শক্তিশেল হানিল তাহার বক্ষঃস্থলে
তবু রামচন্দ্রের প্রতি
না ভুলিল ভক্তি
ফকির লালন বলে, তাহার কর বিবেচনা।।

Read in Banglish
Je koribe kalar choronkhani asha Tumi jano nare, taro ki durdosha O se bhokto boliraja chilo rajyeshor Bamonrupe probhu kore cholona. Kornoraja bhobe boro bhokto chilo Otith rupe tar swobongshe nashil Korno onuragi Na hoile dukhi Otither mon kore santona. Prohlad choritro dekho ehi puthbidhame Koto dukkho tar ehi krishnoname O tare jole dubailo Ognite felilo Tobu na charilo srinam sadhona. Ramer bhokto lokkhon chilo chirokale Shoktishel hanilo tahar bokkhosthole Tobu ramchondrer proti Na bhulilo bhokti Fokir lalon bole, tahar koro bibochona.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Bina Meghe Baroshe Bari

বিনা মেঘে বরষে বারি

Lalon Shah

"বিনা মেঘে বরষে বারি। শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি।৷ ও তার না সকাল বিকাল নাহি তার কালাকাল"

Devotional

Sompoder Kole Bosaiye Hari

সম্পদের কোলে বসাইয়ে হরি

Lalon Shah

"সম্পদের কোলে বসাইয়ে হরি, আমি সুখের মাঝে তোমায় ভূলে থাকি; মত্ত হয়ে সদা পুত্র পরিবারে, আমি ধুয়ে মুছে ফেলি তোমার নাম গন্ধ।"

Devotional

Kothay Achere Shei Din Dorodi Shai

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই

Lalon Shah

"কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়।"

Devotional

Pare Ke Jabi Tora Ay Na Chute

পারে কে যাবি তোরা আয় না জুটে

Lalon Shah

"পারে কে যাবি তোরা আয় না জুটে। নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।। হরি নামের তরী আর রাধা নামের বাদাম তাঁর।"

Devotional

Amare Ki Rakhben Guru Chorondashi

আমারে কি রাখবেন গুরু চরণদাসী

Lalon Shah

"আমারে কি রাখবেন গুরু চরণদাসী ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি ৷"

Mystical

Barir Kache Arshinagar

বাড়ির কাছে আরশিনগর

Lalon Shah

"বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।।"

Discussion

Public comments for Je Koribe Kalar Choronkhani Asha are available on the discussion page.

View discussion