যে পথে এসেছ রে মন
যেতে হবে সেই পথে।।
মহামায়ায় ভুলে রলি
আজকাল বলে দিন ফুরালি
কর ঐ নাম কৃতাঞ্জলী
যদি সময় হয় তাতে।।
সেই পথের নাম ত্রিপিনের ঘাট,
বাঘে সর্পে ধরেছে বাট,
রসিক জনা সেই ঘাটের ঠাট
মহা যাচ্ছে তার সাথে।।
সেই পথেতে তিনটি মরা,
পেলে মানুষ খাচ্ছে তারা;
লালন বলে মরার মরা
খেলছে খেলা তার সাথে।।
Discussion
Public comments for Je Pothe Eshecho Re Mon are available on the discussion page.
View discussion