Back to Library
Patriotic

যে তোমায় ছাড়ে ছাড়ুক Je Tomay Chhare Chharuk

Rabindranath Tagore

Je Tomay Chhare Chharuk lyrics by Rabindranath Tagore (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা!
আমি তোমার চরণ—
মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা॥

কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয় তোর রতনরাশি—
আমি জানি গো তার মূল্য জানি, পরের আদর কাড়ব না মা॥

মানের আশে দেশ-বিদেশে যে মরে সে মরুক ঘুরে—
তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা, ভুলতে সে যে পারব না মা!

ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়—
ও মা, ভয় যে জাগে শিয়র-বাগে, কারো কাছেই হারব না মা॥

Read in Banglish
Je tomay chhare chharuk, ami tomay chharbo na ma! Ami tomar choron— Mago, ami tomar choron korbo shoron, aar karo dhar dharbo na ma. Ke bole tor doridro ghor, hridoy tor rotonrashi— Ami jani go tar mullo jani, porer ador karbo na ma. Maner ashe desh-bideshe je more se moruk ghure— Tomar chhera knatha ache pata, bhulte se je parbo na ma! Dhone mane loker tane bhuliye nite chay je amay— O ma, bhoy je jage shiyor-bage, karo kachei harbo na ma.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Sarthak Janam Amar

সার্থক জনম আমার

Rabindranath Tagore

"সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মাগো, তোমায় ভালোবেসে॥"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Empowering

Sankocher Bihbolota Nijere Opoman

সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান

Rabindranath Tagore

"সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ। মুক্ত করো ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।"

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Patriotic

Ayi Bhubanmonomohini Ma

অয়ি ভুবনমনোমোহিনী মা

Rabindranath Tagore

"অয়ি ভুবনমনোমোহিনী, মা, অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী ।। নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,"

Patriotic

Ayi Bishadini Bina

অয়ি বিষাদিনী বীণা

Rabindranath Tagore

"অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান– বহুদিনকার লুকানো স্বপ্ন ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।। হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে"

Discussion

Public comments for Je Tomay Chhare Chharuk are available on the discussion page.

View discussion