যেন কত পথ ওগো চলেছি
কত সুরে গান গেয়েছি
বিজনে দুজনে সারাবেলা।।
শোন বলি মেয়ে শোন মন দিয়ে
গল্প হলেও যেন গল্প তো নয়
এলে কোথা হতে আমারই এ পথে
ভুলের মাঝে হলো এই পরিচয়
সেই দেখা কিছুতেই গেল না ভোলা
কিছুতেই যেন গেল না ভোলা
এই নীল নীল নিঃসীম নিরজনে
গুন গুন মধু গুঞ্জনে
শরমে মরমে দাও দোলা
যেন কত পথ ওগো চলেছি
কত সুরে গান গেয়েছি
দুজনে দুজনে সারা বেলা
তুমি দিলে ফুল যদিও না ভুল
কিছুটা সত্যি বলে যেন মনে হয়
আমি বললাম মিছে এক নাম
ধরা পড়ে গেল ওগো সেই অভিনয়
শেষ হল মন নিয়ে এমন খেলা
মন নিয়ে আহা এমন খেলা
এই নীল নীল নিঃসীম নিরজনে
গুন গুন মধু গুঞ্জনে
শরমে মরমে দাও দোলা
যেন কত পথ ওগো চলেছি
কত সুরে গান গেয়েছি
দুজনে দুজনে সারা বেলা
Discussion
Public comments for Jeno Koto Poth Ogo Cholechi are available on the discussion page.
View discussion