কাছে এসো যদি বলো
তবে দূরে কেন থাকো
ভালো লাগে যদি বলো
তবে তোমার পাশে রাখো
আমি থাকবো নাকি চলেই যাবো
তুমি নতুন করে ভেবে দেখো ।।
ঐ যে দিগন্তে ছাড়িয়ে সীমানা
হংস মিথুন যেথা মেলেছে ডানা
সেথা নির্জনে রবো আনমনে
সেথা আমি নিরজনে রবো একা আনমনে
ক্ষতি নেই সাথে যদি নাই বা থাকো ।।
ছিলে না যখন তুমি আমারই হয়ে
সময় আমার কি গো তখন যায়নি বয়ে ।
আমি যে তোমারই সে কি গো বুঝো না
মিথ্যে অভিমানে চলে যেও না
যুগ যুগ ধরে এই অন্তরে
কতো যুগ যুগ ধরে আছো গো এই অন্তরে
আমার ছিলে তুমি আমারই থেকো ।।
না না থাকবো না আমি চলেই যাবো
তুমি একা বসে বসে ভাবো
কাছে এসো যদি বলি
তবে দূরেই কেন রাখো
ভালো লাগে যদি বলি
তবে তোমার পাশেই রেখো
আমি থাকবো ওগো চির তরে
তোমারই ছিলাম আমি তোমারই রবো ।।
Discussion
Public comments for Kache Eso Jodi Bolo Tobe Dure Keno Thako are available on the discussion page.
View discussion