তুমি খুঁজে পেলেনা আমাকে
আমি খুঁজে পাইনি তোমায়,
গোড়ালি ঘষে গেছে পাথরে
ক্ষত নিয়ে চাইছি বিদায়।
পাখি ঠোঁটে আনে খড় কুটো
এসে ভাবি এসেছি কোথায়,
যেতে দাও, যেতে দাও, যেতে দাও
যেতে দাও, যেতে দাও, যেতে দাও।
এ গোটা শহর জানে
ফিরিয়ে দেওয়ার মানে,
তবুও কীসের টানে
থমকে দাঁড়াই?
তুমি বলো পাগলামি
যন্ত্রনা খুব দামি,
তবু কেন চাই আমি
কি করে বোঝাই?
আকাশে আগুন লাগে
হঠাৎ পাখিরা পুড়ে যায়,
জ্বলে যাওয়া পালকের মালা
আজ পরেছি গলায়।
হেমন্ত বেলাশেষে ঝরা পাতা শুধু যে কুড়ায়
চিরতুষারের দেশে একটাই রং থেকে যায়।
যেতে দাও, যেতে দাও, যেতে দাও
যেতে দাও, যেতে দাও, যেতে দাও।
এ গোটা শহর জানে
ফিরিয়ে দেওয়ার মানে,
তবুও কীসের টানে
থমকে দাঁড়াই?
তুমি বলো পাগলামি
যন্ত্রনা খুব দামি,
তবু কেন চাই আমি
কি করে বোঝাই?
Discussion
Public comments for Jete Dao are available on the discussion page.
View discussion