Back to Library
Romantic

ঝুম Jhoom

Minar Rahman

Jhoom lyrics by Minar Rahman (2016). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Door Theke
Release

2016

গীতিকার
মিনার
কণ্ঠশিল্পী
মিনার
ধরণ
আধুনিক
Lyrics

তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম

ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুঁজি

আলো আধারির এ মায়ায়
এই অবেলায়
মন যে হারায়
চেনা মেঘে অচেনা কত পথ
হঠাৎ কেনো থমকে দাঁড়ায়

তোমার আমার ফেলে আসা যত
রঙিন রঙিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিন মনের অচিন কোন কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়

এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম

ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুঁজি

Read in Banglish
Tumi amay dekechile Ek meghe dhaka dine Keno ami deyni sara Amar chokhe akash dekhe Tumi bolechile kichu Bujhini keno sei ishara Ekhon ami onno ami hoye Chute choli tomari shohore Hariye chokher joto ghum Jhoom Ure ure dure dure Jhoom Meghe meghe dana mele Jhoom Ure ghure tare daki Jhoom Ure ure dure dure Jhoom Meghe meghe dana mele Jhoom Uri ghure tarei khuji Alo adharir e mayay Ei obelay Mon je haray Chena meghe ochena koto poth Hothat keno thomke daray Tomar amar phele asa joto Rongin rongin smriti Lukiye obujh thikanay Ochin moner ochin kono kone Bondi aaj-o ami Bhul se pother simanay Ekhon ami onno ami hoye Chute choli tomari shohore Hariye chokher joto ghum Jhoom Ure ure dure dure Jhoom Meghe meghe dana mele Jhoom Ure ghure tare daki Jhoom Ure ure dure dure Jhoom Meghe meghe dana mele Jhoom Uri ghure tarei khuji

Related songs

More songs you may enjoy.

Romantic

Abar

আবার

Minar Rahman

"তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?"

Romantic

Abar Jokhon

আবার যখন

Minar Rahman

"আবার যখন আকাশ হয়ে বৃষ্টিজলে আটকে পড়ে তোমায় দেখবো তখন তুমি ফিরিয়ে দিও না"

Romantic

Karone Okarone

কারণে অকারণে

Minar Rahman

"কারণে অকারণে নিষেধে বা বারণে তোমার নামেই যত জোছনা নিলাম"

Melancholic

Keno Bolte Pari Na

কেন বলতে পারি না

Minar Rahman

"এই শহরে যত গান মিছে অভিমান তোমায় ঘিরে ঘুম জড়ানো চোখে স্বপ্নগুলো ঘুরে"

Romantic

Ki Tomar Naam

কি তোমার নাম

Minar Rahman

"সারাক্ষণ, কেন যে ভাবাও, মায়াবী, মায়াজালে, জড়াও নিজের মতোই হঠাৎ, দেখা দাও ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও"

Romantic

Lukiye Thaka

লুকিয়ে থাকা

Minar Rahman

"লুকিয়ে থাকা, জোনাক জ্বলা, একটা সন্ধ্যা দাও । ঐ দুর আকাশে, ঘন কালো, মেঘের দিকে চাও ।"

Discussion

Public comments for Jhoom are available on the discussion page.

View discussion